Bengali Motivational Quotes:
“আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করুন নয়তো আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করবে।”
~ সন্দীপ মহেশ্বরী
@bengalimotivationalquotes
“অনেক সময় মেনে নিতে হয় নয়তো সারাজীবন পস্তাতে হয়। যেখানে এক বিন্দু আশা নেই সেখান থেকে চলে আসাই ভালো নয়তো নতুন আশা জাগানো খুবই কষ্টের।”
@bengalimotivationalquotes
“কবে চাকরি পাবো বাড়ি ঘর তৈরি হবে, বাবা মা একটু সুখের ছোঁয়া পাবে, ঋণগুলো পরিশোধ হবে, বোনের বিয়ে হবে, ভাইয়ের পড়াশোনার খরচ চালাবো -কত চিন্তা মাথায় রাখতে হয়, এভাবে কি পড়াশোনায় মাথা লাগানো যায় ? অসম্ভব। আমি তো পারবো না, অন্যকিছু কাজ এখন থেকেই করতে হবে, সরকারি চাকরি আমার কপালে নেই। সত্যি এরকম চিন্তা ভাবনা থাকলে কখনই চাকরি পাবে না। এগুলো চিন্তা দূরে ঢেলে দিয়ে পড়াশুনাটা সেই লেভেলের করো, আর ধৈর্য্যটাই তো একটা এরকম পরিবার থেকে উঠে আসা ছেলে বা মেয়ের আসল অস্ত্র। একদিন পারবো, একদিন সবকিছু হবে -এটা বিশ্বাস করে এগিয়ে যাও, কখন হয়ে যাবে বুঝে উঠতে পারবে না।”
@bengalimotivationalquotes
“বন্ধুকে বলেছিলাম চাকরি হলে একসাথেই হবে দেখবি। কিন্তু ওর হয়ে গেলো, আমি রয়ে গেলাম খালি হাত। এখন বারবার বলে এবার দেখবি তোর হবেই হবে। আমি আরোও পরীক্ষা দিয়েছি এবার আশা রাখছি হয়ে যাবে। তার থেকে বেশি আশা করছে আমার বন্ধু। এরকম একজন বন্ধুকে পাশে রেখো, যে সফল হলে বন্ধুর জন্যও সাফল্যের কামনা করতে থাকে। কারন বন্ধুত্বকে সারাজীবন টিকে রাখতে হলে বরাবর হতে হয়। নয়তো ব্যতিক্রম না হলে সেই বন্ধুত্ব টিকে থাকে না।”
@bengalimotivationalquotes
“অনিমেষ, যখন কোন চাকরির পরীক্ষা দিতে যাও তখন পাড়ার কেউ একজন জানতে পারলে সেটা গোটা পাড়ায় ভাইরাল হয়ে যায় - কথাটা বিকৃত হয়ে সবার মুখে এরকম ঘুরে বেরোয়, ওর নাকি চাকরি হয়ে গেল। তখন অবাক লাগে বন্ধু, মানুষ কেউ একজনকে নিচে নামিয়ে দিয়ে অনেক আনন্দিত হয়। এই কারণেই তো তোমাকে সত্যি চাকরিটা পেতে হবে, যেটা মানুষে তোমাকে লজ্জায় ফেলার জন্য করেছিল সেটা যেন সত্যি হয়ে যায়, তুমি যেনো পুরো ক্রেডিটটা তাদের দিতে পারো। তাদের মুখটা একবারে যেনো বন্ধ হয়ে যায়।”
@bengalimotivationalquotes


0 মন্তব্যসমূহ