Amazon

Bengal Motivation Quotes ✍️




“এখন সময়গুলোকে কিভাবে অতিবাহিত করছো, সেটা কেউই দেখতে যাবে না। চাকরির বা জীবনের পরীক্ষাগুলোতে তুমি কিরকম পারফর্ম করছো সেটাই দেখার। তাই এখন যা করছো একটু ভেবেচিন্তে করো।”

@bengalimotivationalquotes


 তোমার গন্তব্য তোমার কঠোর পরিশ্রমের জন্য তৃষ্ণার্ত।” “অন্ধকারের পর যেমন আলো আসে, তেমনি চেষ্টা করলেই জয় আসে।” “তোমাকে এগিয়ে যেতে হবে, থেমে যাওয়া তোমাকে শোভা পায় না।”

@bengalimotivationalquotes


“খারাপ সময় মানুষকে অনেক বেশি সচেতন
করে তোলে, না বোঝা জিনিসগুলো বুঝতে সাহায্য করে, অনুভব শক্তি অনেক বেড়ে যায়। জীবনের আসল মূল্যবোধ শেখায়। যেটা সারাজীবনে শিখতে, বুঝতে পারো নি সেটা এক ধাক্কায় বুঝে নাও। চিনতে পারা মানুষগুলো অচেনা লাগতে থাকে। তাই খারাপ সময়টাকেও ওয়েলকাম জানাও, বাস্তবতাকে ফিরে পাও।”

@bengalimotivationalquotes


“অনেক কিছু সময়ের উপরেই ছেড়ে দিতে হয় ওখানে নিজের কিছুই করার থাকে না। ওটা ভেবে দ্বিতীয়বার মন খারাপ করো না।”

@bengalimotivationalquotes


“জীবনে যখন সমস্যা আসতে থাকে দেখবে একটার পরে একটা আসতেই থাকবে আর সেটা ওই মুহূর্তেই আসবে যখন তুমি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, তুমি তোমার লক্ষ্যভেদ করতে ধীরে ধীরে তৈরি হচ্ছো। অনেকেই ওখানেই থেমে যাই, ভালো সময়ের অপেক্ষায়। বাকিরা বুঝে যায়, এখন আসল খেলা শুরু হবে। তারা কোনো সমস্যাকেই পরোয়া না করে এগিয়ে যায়, তারাই শেষে সাফল্যের কাহিনীটা দশজনকে বলতে পায়।”

@bengalimotivationalquotes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ