Amazon

Bengali Motivational Daily Quotes ✍️


 Bengali Motivational Quotes:

“যে অপেক্ষা করতে এবং কাজের মধ্যে লেগে থাকতে পারে সে শেষটা সবাইকে দেখিয়ে যেতে পারে।” 


@bengalimotivationalquotes


“ভাবলে এতদিনে হয়তো একটা জিনিস বুঝে যাবে একটা মানুষের জীবন ধ্বংস না হওয়া পর্যন্ত যে জিনিসটি পিছু ছাড়ে না সেটা হলো সমস্যা। বেশিরভাগ মানুষ সমস্যাকে দূর করে নতুন ভাবে শুরু করতে চায় বলে শেষে আর সময় পায় না অনেক কিছু করার। যে মানুষটি সমস্যার পাশে নিজেকে ধীরে ধীরে গঠন করে নেয়, সেই টিকে থাকে। সমস্যার প্রকারভেদ সংখ্যায় বলা সম্ভব নয়। জীবনে যত কঠিন সমস্যাই থাকুক, সমস্যার পাশে কিভাবে নিজেকে গড়ে তোলা যায় সে জিনিসটা হয়তো একবার শিখতে পারলে সমস্যাগুলো আর তোমাকে শেষ করে যেতে পারবে না।” 


@bengalimotivationalquotes


“তোমার কাজ করার পেছনে একটি শক্তিশালী কারন বের করো, দেখবে কাজটি তুমি মন দিয়ে ভালোভাবে করে যেতে পারবে। যাদের এরকম কোনো কাজ করার পেছনে কারন নেই তাদের সফলতা আসলেও হেলতে দুলতে অনেক পরে আসে। আর এটাই বাস্তব।” 


@bengalimotivationalquotes


“তুমি যদি মনে করো তুমি ঠিক কিন্তু তা সত্ত্বেও মানুষ সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে তাহলে কান দিও না। শুধু মনে রেখো, যে কোন খেলায় দর্শকরা চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো।”

  ~ এ. পি. জে. আব্দুল কালাম

@bengalimotivationalquotes


Happy Teacher's Day 🥀💐


“সত্যিকারের শিক্ষক তাঁরাই, যাঁরা আমাদের ভাবতে সাহায্য করেন।”

        ~ সর্বপল্লী রাধাকৃষ্ণণ

@bengalimotivationalquotes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ