Bengali Motivational Quotes:
“তোমার লক্ষ্য যতটা শক্তিশালী হবে তুমি তোমার কাজের প্রতি ততটাই অধ্যবসায়, মনোযোগী, একাগ্রতা দেখাতে পারবে। তাই, এইজন্য সবসময় একটা কথা বলা হয় আগে লক্ষ্য স্থির করো, এবং তারপর সেটাকে চিন্তা ভাবনার মধ্যে সবসময় ডুবিয়ে রাখো, ভুলে গেলে চলবে না।”
@bengalimotivationalquotes
“অনেকসময় পরিবারের প্রতি মান অভিমান, রাগ থেকে নিজেরা লক্ষ্যভ্রষ্ট হই ইচ্ছে করে পরিবারের লোকেদের নিজের দূর্গতি দেখানোর জন্য। এরকম ভুলেও করো না, কারন খারাপ সময়ে তাদেরকেই পাশে পাবে যারা তোমার ভালো চায়। অনেকেরই ছোট বেলা থেকে এই অভ্যাস রয়েছে তাই বড় হলেও সেটা আর ছাড়তে পারে না। তাদেরকে বলবো জীবনে লক্ষ্য থাকলে এরকম মানসিকতা কখনো নিয়ে এসো না। একটা কথা মনে রেখো পরিবারে ঝগড়া হবে, দুঃখ, কষ্ট থাকবে এটা অস্বাভাবিক কিছু নয় । কিন্তু তথাপি ওই সময়টায় তোমাকে তোমার লক্ষ্যে স্থির থাকতেই হবে নয়তো অন্যদের থেকে পিছিয়ে পরবে।”
@bengalimotivationalquotes
“সব কিছু বা সবাইকে নিয়ে চলার মতো সক্ষমতা হয়তো আমাদের সবার মধ্যে থাকে না, তাই অন্যজনকে দেখে নিজেকে বিচার করতে যেও না। তুমি যেভাবে নিজেকে তৈরি করতে পারো সেভাবেই করো। সবাই সবদিক দিয়ে নিজেকে প্রমাণ করতে পারে না কিন্তু একটি বা কয়েকটি দিকে নিজেকে প্রমাণ করার ক্ষমতা রাখে, আর ওটা দিয়েই বাকিগুলো ফিকে হয়ে যায়”
@bengalimotivationalquotes
“অনেকসময় আমাদের মনে হয় সে আমার থেকে অনেক সুখে আছে, ভালো আছে, আমার থেকে পরীক্ষায় বেশি নাম্বার পাবে, ওর তো চাকরিটা হয়ে যাবে, এরকম ভেবে মন খারাপ করি যদি ওর বরাবর হতে পারতাম, এক্ষেত্রে বেশিরভাগ অনুমান ভুল হয়, যখন ঠিক সময় আসে দেখি যে নিজের ভাবনার বিপরীত হয়েছে । এরকম যদি অনেকেই অন্যের দ্বারা প্রভাবিত হও, নিজেকে বাকিদের থেকে দূর্বল মনে হয়, আত্মবিশ্বাস কমে যায় তবে ভেবে নিও তোমার নিজেকে চেনা অনেকটা বাকি আছে, অগ্রগতির পথে নিজেকে চিনে রাখাটা সবথেকে বেশি জরুরি।”
@bengalimotivationalquotes
“চেষ্টা ছাড়া কিছুই সম্ভব নয়, আবার চেষ্টাটা অভ্যাসে পরিণত না হলে, একটু এগোলেই পা পিছলে যে পরবে না সেটা বলা যায় না। তাই, চেষ্টাটা যতদিনে অভ্যাসে পরিণত না হচ্ছে ততদিন একটু কষ্ট করে চালিয়ে যাও।”
@bengalimotivationalquotes


0 মন্তব্যসমূহ