Amazon

Bengali Motivational Daily Quotes ✍️


 Bengali Motivational Quotes:

“মন খারাপ তো তখন হবে যখন দেখবে পরিবারের একজন সদস্য হাসপাতালের বিছানায় শুয়ে গুরুতর অসুখে কাতরাচ্ছে, এবং অর্থের অভাবে ভালো জায়গায় চিকিৎসা করাতে পারছো না। তখন কিন্তু একবার হলেও তোমার অকর্মন্যতা ভেসে উঠবে। চাইলেও ওই সময়টায় কিছুই করার থাকবে না তোমার। মনে রেখো জীবনটা যেমন সহজ তেমনি কঠিন । তাই সময় থাকতে যারা বুঝতে পারছো না, বোঝার চেষ্টা করো। এটার মধ্যে একটা জিনিস বলতে চাই, পরিবারের সবাইকে ভালোবাসো, তাদের যতজনকে পারো তাদের মন এবং স্বাস্থ্যের খেয়াল রেখো। কিছু জিনিস আছে যেগুলো অর্থ ছাড়াও আমরা আগে থেকেই সচেতন হয়ে নিয়ন্ত্রণে রাখতে পারি।”


@bengalimotivationalquotes


“তোমার প্রধান কাজটা সারাদিনে একটু হলেও করে রেখো নাহলে রাত্রিতে ঘুমোবার আগে মনে হবে দিনটা নস্ট হয়ে গেছে। প্রধান কাজ ছেরে অন্য যতকাজেই করো না কেনো, দিন শেষে কোথাও একটু খামতি মনে হবে। তাই কোনভাবেই প্রধান কাজটাকে এড়িয়ে চলার চেষ্টা করো না, পরে আফসোস করতে হবে।”


@bengalimotivationalquotes


“ডিস্ট্রাক্ট (Distract) শব্দটি খুবই ভয়ংকর, এটা তরী কূলে গিয়েও ডুবিয়ে দিতে পারে। তাই এটার থেকে সাবধান। যেটাতে তোমার ফোকাস নস্ট হয়ে যায়, কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেটা এড়িয়ে চলো। সবার কাছে অনেক কিছু করার শক্তি থাকে, কিন্তু ডিস্ট্রাক্ট এর দিকে খেয়াল রাখে না, তাই অসফল হয়ে ফিরে আসে।”


@bengalimotivationalquotes


📃


পারিব না

কালীপ্রসন্ন ঘোষ


'পারিব না' এ কথাটি বলিও না আর,

কেন পারিবে না তাহা ভাব এক বার।

পাঁচ জনে পারে যাহা

তুমিও পারিবে তাহা,

পার কি না পার, কর পরখ তাহার,

এক বারে না পারিলে দেখ শত বার৷

'পারিব না' বলে মুখ করিও না ভার,

ও কথাটি মুখে যেন শুনি না তোমার।

অলস অবোধ যারা

কিছুই পারে না তারা,

তোমারে তো দেখি নাকো তাদের আকার

তবে কেন 'পারিব না' বল বার বার?

জলে না নামিলে কেহ শিখে না সাঁতার,

হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়।

সাঁতার শিখিতে হলে

আগে তবে নাম জলে,

আছাড়ে করিয়া হেলা হাঁট বার বার

'পারিব' বলিয়া সুখে হও আগুসার৷


@bengalimotivationalquotes


“বন্ধুরা সবাই মিলে বলেছিলাম তোর চাকরিটা এবার হয়ে যাবে অনেক কারন দেখাতাম যে অন্যদের থেকে পড়াশুনাতে ভালো, পরীক্ষা ভালো হয়েছে, ইন্টারভিউ একটু খারাপ হয়েছে সেটা কোন ব্যাপার না, যখন রেজাল্ট এলো সে ফেল করলো। পরের বার সে আবার পরীক্ষা দিলো, কিন্তু সেবার আগের থেকে আরোও খারাপ হলো, বন্ধুরা সবাই প্রায় ওর কথা ভুলেই গেছিল কিন্তু তৃতীয়বার পরীক্ষা ভালো দিয়ে, চাকরিটা পেয়ে বন্ধুদের সে নিজেই খবর দিলো পার্টি করবে। হয়তো এটাই বাস্তব, তোমার ব্যর্থতা দেখতে দেখতে সবাই তোমাকে প্রায় ভুলেই যাবে, কেউ খবর নেওয়ার মতো থাকবে না তখনই দেখিয়ে দিও তোমার আসল রূপ আমার বন্ধুর মতো, হঠাৎ করে একদিন বন্ধুদের কল দিয়ে বলবে, কাল চলে আসিস সবাই, চাকরি পেয়েছি পার্টি রেখেছি তোদের জন্য।”


@bengalimotivationalquotes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ