Amazon

Bengali Motivational Daily Quotes ✍️


 Bengali Motivational Quotes:

“যে কোনো কিছুর বিশেষজ্ঞ একসময় শিক্ষানবিস (beginner) ছিলেন।”

 ~ হেলেন হেইস

@bengalimotivationalquotes


“গন্তব্যে পৌঁছাতে হলে, তোমার দূর্বল জায়গাগুলো সেটা কোনো সম্পর্ক হতে পারে, কোন বিষয়ের প্রতি আবেগ, এগুলো দেখবে তোমার চলার পথে বার বার এসে একটু হলেও নাড়া দিয়ে যাবে তাতে অনেকটা ক্ষতি হয়ে যায়। তাই এই দূর্বল জায়গাগুলোতে, তোমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত সচেতন থাকতে হয়।”


@bengalimotivationalquotes


“চলার পথে বাঁধা আছে তার মধ্যে সবাই ক্ষতবিক্ষত হয়ে যায়, সেখান থেকে তুমি কেনো রেহাই পাবে, একদিন সবকিছু সেরে উঠবে যদি না পথ চলা বন্ধ না করো।”


@bengalimotivationalquotes


“পরীক্ষা মানেই সেখানে তোমার ভুল বের হওয়া, আক্ষেপ করা কেনো এরকম হলো, ওই চ্যাপ্টারটা একটু দেখলে ভালো হতো, সহজ প্রশ্নগুলো চোখেই পরে নি, সময় আর একটু থাকলে দেখিয়ে দিতাম, কেনো যে এতো নেগেটিভ খেতে গেলাম। খামতি আছে তাই এরকম হয়েছে, খুব কাছাকাছি চলে এসেছো আর একটু পথ চলা বাকি। নিজের ওপর বিশ্বাস রাখো সেটাও একদিন পূর্ণ হবে।”


@bengalimotivationalquotes


“যখন আমরা নিজেরাই জানি আরোও ভালো করতে পারতাম, তখন যেটা করেছি অন্যের কাছে ভালো হলেও নিজের মন কখনই সেটাকে ভালো বলে গ্রহণ করতে চায় না আর এটাই বাস্তব।”


@bengalimotivationalquotes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ